রুমায় ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করলো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২১ আগস্ট, ২০২৫ ১০:৩৮ : অপরাহ্ণ 957 Views

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীকে পাঁচ যুবকের দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট হেডম্যান ও আ.লীগ নেতার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।এসময় সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।প্রতিবাদ সভায় বক্তারা বলেন,পাহাড়ে অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে,অথচ অনেক ক্ষেত্রেই তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।তারা অবিলম্বে অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।একই সঙ্গে অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হেডম্যানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।এসময় ছাত্রনেতা হাবিব আল মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি মাও.আবুল কালাম আজাদ এবং পিসিসিপি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর