রাজবিলা ও কুহালং ইউনিয়নে বীর বাহাদুরের সমর্থনে গণসংযোগ ও নির্বাচনী প্রচারনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২৪ ১১:৪১ : অপরাহ্ণ 571 Views

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবানের সদর উপজেলার রাজবিলা ও কুহালং ইউনিয়নে নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ করেছেন।

সোমবার (০১ জানুয়ারি) সকালে বান্দরবানের সদর উপজেলার রাজবিলা ও কুহালং ইউনিয়নের সড়কের বিভিন্ন পাড়ায় গণসংযোগ,রাজবিলা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা,চেমীডলু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা ও পরে ক্যমলং পাড়াতে আওয়ামীলীগ আয়োজিত পথসভায় যোগ দেয় টানা ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। এসময় নির্বাচনী জনসভায় অন্যান্যদের মাঝে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখর, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্যে রাখতে গিয়ে বীর বাহাদুর উশৈসিং বলেন,সদর উপজেলার বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ্য, কৃষি,বিদ্যুৎ,বিভিন্ন মসজিদ,মন্দির,বৌদ্ধ বিহার এবং গির্জা সহ সব খাতে শত শত কোটি টাকার বহু উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে।যার সুফল ভোগ করছে এই এলাকার হাজার হাজার মানুষ।এসময় বক্তারা,আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৭ম বারের মতো নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি কে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহবান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর