শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

মহান বিজয় দিবস উপলক্ষে পিসিএনপির শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ!


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২১ ৮:৫৭ : অপরাহ্ণ 544 Views

পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল),শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা সদরস্থ মুসাফির পার্কে পিসিএনপি জেলা সহ সমাপতি আব্দুস শুক্কুর এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র,শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব কাজী মোঃ মজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি জেলা সহ সভাপতি মোঃ রুহুল আমিন,পিসিএনপি জেলা সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,পিসিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল,জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আফসার,পিসিএনপি পৌর সভাপতি সামছুল ইসলাম শামু,পৌর সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম,পিসিএনপি লামা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,পিসিএনপি জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল হোসেন,ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আখন্দ। এছাড়াও পিসিএনপি ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ জেলার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও মহান মুক্তিযুদ্ধের মহাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ মজিবর রহমান বলেন, পার্বত‍্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের সম অধিকার ও বৈষম্রহীন বন্টনসহ নিশ্চিত করতে হবে। পার্বত‍্যবাসীর নিরাপত্তা জোরদার করনে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ ক‍্যাম্প বৃদ্ধি করতে হবে।এছাড়াও তিনি পার্বত‍্য এলাকায় শান্তি বিনষ্টকারী বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসীদের প্রতি তীব্র নিন্দা জানান।

আলোচনা সভা শেষে জেলার গরীব ও দুস্থ ৮০০ জনগণের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ১০০ জন গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর