বান্দরবান জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত


বান্দরবান অফিস প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০২০ ৮:০২ : অপরাহ্ণ 626 Views

কেন্দ্রীয় বিএনপিকে সরকার পতনের কর্মসূচি দেওয়ার দাবি জানানোর মধ্য দিয়ে বান্দরবান জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ফল বাতিল ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রবিবার (১৫ নভেম্বর) সকালে বান্দরবান জেলা বিএনপির উদ্যাগে বান্দরবান বাজারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবাস জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন,পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, পৌর বিএনপির ভারপাপ্ত সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জামান।উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক চনুমং,পৌর বিএনপির যুগ্ন সম্পাদক মোহাম্মদ রবিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মাসুম, জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম,মিথুন কান্তি দাশ ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার নাথসহ অসংখ্যা নেতৃবৃন্দ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর