বান্দরবানে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০১৭ ১:২৬ : পূর্বাহ্ণ 964 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য,সংগ্রাম ও সফলতার ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,বান্দরবান পৌর শাখা।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান পৌর যুবলীগ আহবায়ক আকবর হোসেন এর সভাপতিত্বে বান্দরবান জেলা আওয়ামীলীগ এর নিজস্ব কার্যালয়ে বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে প্রথমে আলোচনা সভা ও পরে ৪৫ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ এর প্রভাবশালী সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ এর অন্যতম সহসভাপতি এ.কে.এম.জাহাঙ্গীর,বান্দরবান পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ,বান্দরবান পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক প্রমুখ।আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা যুবলীগ আহবায়ক মোহাম্মদ হোসেন এবং আলোচনা সভার সঞ্চালনা করেন পৌর যুবলীগের সদস্য সচিব কে.এম.এহাছান উদ্দিন চৌধুরী।প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি ক্রান্তিকালে-গনতন্ত্রের সুরক্ষায় প্রতিটি মুহুর্তে জনগণের পাশে থেকে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ আওয়ামীলীগের অলিখিত ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে।এরই ধারাবাহিক সংগ্রামে শহীদ নূর হোসেনসহ অসংখ্য নেতাকর্মী আত্মত্যাগ করেছেন।এই আত্মত্যাগের মহিমা বুকে ধারণ করে আগামীর তথ্যপ্রযুক্তি ভিত্তিক উন্নত রাষ্ট্রগঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা,আজকের ডিজিটাল বাংলাদেশ এর মাননীয় প্রধানমন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং আধুনিক বান্দরবানের চিরসবুজ জননেতা মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বান্দরবান যুবলীগের অভিবাবক জননন্দিত জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি’র নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ে তুলতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।সামনে জাতীয় সংসদ নির্বাচন,বান্দরবানের উন্নয়ন এর কান্ডারী জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি কে ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করতে বান্দরবান যুবলীগ এর প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।চারপাশে ষড়যন্ত্রের প্রতিধ্বনি শুনা যাচ্ছে,এই ষড়যন্ত্র রুখে দিতে হলে আওয়ামী যুবলীগকে সর্বদা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর