বান্দরবানে যুবলীগের বিক্ষোভ মিছিল ও তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২৩ ১১:৫২ : অপরাহ্ণ 496 Views

বান্দরবানে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২ নভেম্বর) বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীন শেষে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ওমর ফারুক এর সভাপতিত্বে জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ্ব শফিকুর রহমান,সাধারন সম্পাদক লক্ষীপদ দাস,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ,জেলা কৃষক লীগ সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন,পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে।জনগণ এখন আর সরকার পরিবর্তন চায় না।শুধু আমেরিকা নয়,চাঁদের দেশ থেকে আসলেও কেউ বিএনপিকে ক্ষমতায় আনতে পারবে না।বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগের নেতৃত্বে তারুণ্যের বিপ্লব ঘটানো হবে।তারুণ্যের বিপ্লবের মাধ্যমেই শেখ হাসিনাকে আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর