শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

বান্দরবানে পৌর আওয়ামীলীগের উদ্যেগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৪ এপ্রিল, ২০২০ ৬:০৭ : অপরাহ্ণ 969 Views

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণকে রক্ষা করার জন্য বান্দরবানে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পৌর আওয়ামীলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মল হক বাহাদুর, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখরসহ পৌরসভার বিভিন্ন ওর্য়াড কাউন্সিলর এবং আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

এসময় গাড়ীযোগে বান্দরবান পৌর এলাকায় প্রায় ১ হাজার ৫শত পরিবারের ঘরে ঘরে চাউল সরববরাহ করা হয়।

চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায়, তারজন্য আমরা গরীব ও অসহায় দিনমজুর পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। পরে তিনি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার আহবান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর