বান্দরবানে এক নওমুসলিমকে গুলি করে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৯ জুন, ২০২১ ১০:৫৩ : অপরাহ্ণ 482 Views

বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম এক মসজিদের ইমামকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে আটটায় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ইমামের নাম মোহাম্মদ ওমর ফারুক (৪৫)। তাঁর পূর্বের নাম ছিল ফাতেহা ত্রিপুরা। ত্রিপুরা সম্প্রদায় থেকে কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি। পরে অস্থায়ী একটি মসজিদে ইমামতির দায়িত্ব নেন।

বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানে পুলিশ সুপার জেরিন আক্তার। পূর্বকোণ বলেন, সন্ত্রাসীরা রাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে মসজিদের সামনে ব্রাশফায়ার করে হত্যা করে। ঘটনার পর সেখানে রোয়াংছড়ি ও পার্শ্ববর্তী লংলাই সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা গিয়েছে। এছাড়া রোয়াংছড়ি থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এলাকাটি রংপুর সদর থেকে ১২ কিলোমিটার দূরে।

তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন থেকে সন্ত্রাসীরা ওই নওমুসলিম মসজিদের ইমামকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। ঘটনাস্থল তুলাঝিড়ি পাড়ায় গত কয়েক বছর ধরে নওমুসলি

মের কয়েকটি পরিবারসহ বেশ কিছু পরিবার বসবাস করে আসছিল। তারা সেখানে টিনের ছাউনির কাঁচা ঘরের একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করে। সেখানে নওমুসলিম মোহাম্মদ ওমর ফারুক মসজিদের ইমামতি করে আসছিলেন। শুক্রবার রাতে ৪ থেকে ৫ জনের একটি সন্ত্রাসী দল বাড়ি ঘেরাও করে ওমর ফারুককে ঘর থেকে ডেকে এনে মসজিদের সামনে গুলি করে হত্যা করে। তবে সন্ত্রাসী দলটি কারা ছিল এ বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানা যায়নি।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর