শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

বান্দরবানে বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার করলো বন বিভাগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৫ মে, ২০২৩ ৪:৪৮ : পূর্বাহ্ণ 570 Views

বান্দরবান সদর উপজেলার উজিভিতরপাড়ার পাহাড়ি বন থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৪ মে) সকালে বানরটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূ‌ত্রে জানা যায়, সদর উপ‌জেলার উজিভিতরপাড়ার কয়েকজন বনের তরিতরকারি খুঁজতে পাড়ার পাশের বনে গেলে সেখানে ওই লজ্জাবতি বানরটিকে দেখতে পান। পরে উক্যমং মারমা নামে একজন বন বিভাগের কাছে খবর দিলে বৃহস্প‌তিবার সকা‌লে বন বিভাগের উদ্ধারকারী দল উজি ভিতরপাড়া থেকে বানরটি উদ্ধার করে। বানরটি কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

উজিভিতরপাড়ার বাসিন্দা উক্যমং মারমা বলেন, আমাদের পাড়ার কয়েজন তরুণ পাশের বনে তরকারি খুঁজতে গেলে বিরল প্রজাতির বানরটিকে ধরে গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে বানরটিকে নিজ হেফাজতে রেখে বন বিভাগকে জানানো হলে বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়ার নেতৃত্বে পাইংক্ষ্যং রেঞ্জ অফিসার অসীম বাড়ৈ ও বন বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সকাল ৯টার দিকে বানরটি হস্তান্তর করা হয়।

বান্দরবান বন বিভাগের (পাল্পউড প্লান্টেশন) বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান ব‌লেন,বান্দরবান জেলায় এই বিরল প্রজাতির বানরের দেখা পাওয়া এখন দুষ্কর।বানরটি উজিভিতরপাড়া থেকে আজ সকাল ৯টার দিকে উদ্ধার করে বর্তমানে জেলা সদর অফিসে রাখা আছে।বানরটিকে কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের ব্যাপারে ইতোমধ্যে আলাপ করা হয়েছে।তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলেই বানরটি হস্তান্তর করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর