মারাইতং পাহাড়ে ক্যাম্পিংঃ এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২২ জুন, ২০২৪ ৬:৫৬ : অপরাহ্ণ 427 Views

বান্দরবানের আলীকদম উপজেলায় ভ্রমণে আসা ইফতে খাইরুল আহম্মেদ আবিদ নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ জুন) দিবাগত রাত ১ টায় উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিছুনি উঠে এবং মৃত্যু হয় বলে দাবি করেছে বন্ধুরা।তবে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আলীকদম ট্যুর গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামো মার্মা।

জানা গেছে মৃত ইফতেখার উল আহম্মেদ আবিদ (২১) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গান্ধিনা এলাকার মো.হেলাল উদ্দীনের ছেলে এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।মৃত নাহিদের বন্ধু নাফিজ হাসান আবিদ বলেন,টাঙ্গাইল এর কালিহাতি থেকে ১২ জন বন্ধু পর্যটক গাইড মোহাম্মদ ইয়াছিন এর তত্ত্বাবধানে বান্দরবানের আলীকদমের মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেন।

সব কিছু ভালোই ছিল হঠাৎ রাত সাড়ে ১২ টায় তাদের মধ্যে ইফতেখার আহম্মেদ আবিদের খিছুনি উঠে।রাত ১ টার দিকে পার্শ্ববর্তী লামা হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার জুনাইয়েদ বলেন,হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, মৃতের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর