থানচিতে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০২৫ ৪:৪৯ : অপরাহ্ণ 176 Views

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝরনায় পা পিছলে পড়ে মো.ইকবাল হোসেন (২৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।মো.ইকবাল হোসেন ঢাকার ডেমরা সারুলিয়া এলাকা থেকে ১১ সদস্যের একটি দলের সাথে নাফাখুম ভ্রমণে যান।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়,শুক্রবার বিকেলে সফরসঙ্গীদের সাথে ঝরনার কাছে যান।সেখানে হঠাৎ পা পিছলে পড়ে যান ইকবাল।এ সময় সহযাত্রীদের চেষ্টায় তাকে উদ্ধার সম্ভব হয়নি। দীর্ঘসময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলেনি।খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয়দের সাথে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।দুর্গম নাফাখুম এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, ‘পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে দলের সাথে যোগাযোগ করেছি। নিখোঁজ ইকবাল ঢাকার ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দা।তাকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর