শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

বান্দরবানে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য আটক


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৪ জানুয়ারি, ২০১৯ ৯:২৫ : অপরাহ্ণ 929 Views

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির লেম্বুছড়ি সীমান্ত থেকে মিয়ানমারের সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের ভূখণ্ডে পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে ভাল্লুক খাইয়া বিজিবি ক্যাম্পে সোপর্দ করে।

আটককৃত ওই সেনা সদস্যের নাম অং বো থিন। তার বাড়ি মিয়ানমারের ইয়াংগুনে।

জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার সেনাবাহিনীর ২৮৭ ব্যাটালিয়নের সদস্য বলে জানায়। তাকে নাইক্ষ্যংছড়ি লেম্বুছড়ি সীমান্তের ওপারে বেন্ডুলা ক্যাম্পে সংযুক্ত করে দায়িত্ব দেয়া হয়। গত দু’দিন আগে সে ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

আটক সেনা সদস্যকে নাইক্ষ্যংছড়ি বিজিবির ১১ ব্যাটালিয়নে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বায়েজিদ খান জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছে। বেন্ডুলা ক্যাম্পে কাজ ভাল ভাল না লাগায় সে বাংলাদেশে পালিয়ে আসে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর