বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তাবলীগ ফেরত একজন করোনায় আক্রান্ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৬ এপ্রিল, ২০২০ ৫:৩৭ : অপরাহ্ণ 812 Views

বৃহস্পতিবার ১৬ এপ্রিল কক্সবাজারে মেডিকেল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে স্যাম্পল পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন।

একইদিন মোট ৪১ জনের স্যাম্পল টেস্টে বাকী ৪০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। গত ১৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট ১৯১ জনের শরীরের স্যাম্পল টেস্টে এই প্রথম একজনের রিপোর্ট করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। পজেটিভ পাওয়া রোগী একজন পুরুষ। তিনি নারায়ণগঞ্জ থেকে তাবলীগ ফেরত ৬ জনের মধ্যে ১ জন।

এবিষয়ে বান্দরবানের সিভিল সার্জন বলেন,করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উক্ত এলাকায় যাতে করোনা কোনও ভাবেই ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর