শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০১৯ ৭:৫৯ : অপরাহ্ণ 723 Views

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।আজ রোববার (১০ নভেম্বর) সকাল থেকে নানা আয়োজনে বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও সেবক সংঘের আয়োজনে বিহার প্রাঙ্গনে এই দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকালে প্রথমেই জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও মঙ্গলসুত্র পাঠ এর মাধ্যমে পূজনীয় ভিক্ষুসংঘের পিন্ডাচরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়,এর পরপরই পঞ্চশীল প্রার্থনা, সদ্ধর্ম দেশনা,অষ্ট পরিষ্কারদান ও মহাসংঘদান অনুষ্টিত হয়।

বিকেলে বিহার প্রাঙ্গনে পঞ্চশীল প্রার্থনা অনুষ্ঠিত হয়।এসময় বিহারের বিহার অধ্যক্ষ ড.সুবন্ন লংকারা মহাথের উপস্থিত থেকে পঞ্চশীল প্রার্থনা প্রদান করেন।এসময় ধর্মদেশনা প্রদান করেন নাইক্ষংছড়ি বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আবাসা মহাথের, চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরসহ বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষবৃন্দ।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বোমাং সার্কেলের রাজা উচপ্রু,অতিরিক্ত জেলা প্রশাসক মো:রবিউল আলম, রাজকুমার চহ্লাপ্রু জিমিসহ বৌদ্ধ ধর্মালম্বী পূজারীরা উপস্থিত ছিলেন।

প্রবারণা পূর্ণিমা পালনের পরদিন থেকেই মাসব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীরা বিভিন্ন বিহারে বিহারে এই কঠিন চীবরদান অনুষ্টান উদযাপন করে থাকে আর এই কঠিন চীবর দানের মধ্য দিয়ে পরিবার ও দেশের মঙ্গল প্রার্থনা করে দায়ক দায়িকারা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর