বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৬ : অপরাহ্ণ 410 Views

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে উদযাপন করছে শুভ মধু পূর্ণিমা।মধু পূর্ণিমা উপলক্ষে (০৭ সেপ্টেম্বর) রবিবার সকালে সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সহ বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে আয়োজন করা হয় ভান্তেদের ছোয়াই দান (উৎকৃষ্ট খাবার),বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনার।এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করে।শুভ মধুপূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারের বিহারাধ্যক্ষরা।এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের দায়ক-দায়িকারা বিহারে গিয়ে মোমবাতি প্রজ্জলন করেন এবং ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নেয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে।এসময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি মহাস্থবির,আবাসিক ভিক্ষু ভদন্ত সুমনজ্যোতি ভিক্ষু।এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া,ভারপ্রাপ্ত সভাপতি সম্পদ বড়ুয়া,সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া,অর্থ সম্পাদক রুপন বড়ুয়া, প্রচার সম্পাদক রাহুল বড়ুয়া ছোটন,মধু পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির সভাপতি নিপু বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ,বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা।বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে,বহুবছর আগে পূর্ণিমাতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল,ওই কাহিনী অনুসারে প্রতি বছর পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটি স্মরণ করে এবং মধু পূর্ণিমা হিসেবে উদযাপন করে আসছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর