বান্দরবানে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপূজা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩ অক্টোবর, ২০২৫ ২:২৬ : পূর্বাহ্ণ 221 Views

বাঙালি সনাতন ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজায় বৃহস্পতিবার (২ অক্টোবর) পালিত হয়েছে বিজয়া দশমী।বিজয়া দশমী উপলক্ষ্যে সকাল থেকে বান্দরবানের পূজা মন্ডপগুলোতে আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করে।নারী ভক্তরা সিঁদুর দিয়ে দুর্গাদেবীকে প্রণাম জানানোর পাশাপাশি একে অপরের মুখে সিঁদুর দিয়ে বিজয়া উদযাপন করে।দুপুরে বান্দরবান রাজারমাঠের কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে রাজারমাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানীপাড়া সাংগু নদীর ঘাটে গিয়ে শেষ হয়।এসময় দূর্গাদেবীর প্রতিমাসহ অন্যান্য প্রতিমাগুলোকে ধুপ,মোমবাতি জ্বালিয়ে প্রার্থনার পাশাপাশি নানাধরণের মিষ্টিমুখ করে পূজা অর্চনা করে ভক্তরা।বিকেল সাড়ে ৪টায় সাংগু নদীতে বান্দরবানের বিভিন্ন পূজা মন্ডপগুলোর প্রতিমাগুলোকে সাংগু নদীতে বির্সজনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সফল সমাপ্তি হয়।এদিকে বিসর্জন উপলক্ষ্যে র‌্যাব,পুলিশ,সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয় শহরের বিভিন্ন পয়েন্টে।বান্দরবান জেলায় এবার ৭টি উপজেলার ৩২টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী নর-নারীরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর