শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

‘দল অবমূল্যায়ন করায়’ আত্মহত্যার চেষ্টা করলো থানছি আ’লীগ নেতা


প্রকাশের সময় :১১ অক্টোবর, ২০১৭ ১২:৫৮ : পূর্বাহ্ণ 1007 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-দলে অবমূল্যায়ন ও কোণঠাসা হয়ে বান্দরবানে আওয়ামী লীগের এক নেতা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।ওই নেতার নাম উবামং মারমা (৫০)। তিনি বান্দরবানের থানছি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।গতকাল মঙ্গলবার নিজ বাসায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান উবামং মারমা।পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।উবামং মারমার ভাই নুমং প্রু মারমা জানান,২০১৩ সালে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন উবামং।এর আগে তিনি ২০০১ সালে সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।কিন্তু পরে দলীয়ভাবে তাকে কোণঠাসা করে রাখা হয়।তিনি বলেন,দলে ত্যাগী ও নিবেদিত হিসেবে তার পরিচিতি থাকলেও অন্তকোন্দলের কারণে তার মূল্যায়ন ছিল না। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন উবামং মারমা।এর জের ধরে নিজ বাসায় কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদু সাত্তার জানান,বিষপানের ঘটনার কথা শুনেছি। পরে উবামংকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর