শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

থানচি তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,পাথর জব্দ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২১ ৭:১৭ : অপরাহ্ণ 446 Views

জেলার থানচি সড়কের কানাজিও পাড়া ঝিড়ি, দাকছৈ পাড়া মাংগই ঝিড়ি, মেনরোয়া পাড়ায় শিলা ঝিড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে পাথর ভাঙ্গার দুইটি মেশিন ধ্বংস করে দেয় ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে অন্তত ১০ হাজার ঘনফুট পাথর। জব্দ পাথর ৩৬১নং থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমার জিম্মায় রাখা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছে পাথর মালিক।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।সুত্রে জানায়, বান্দরবানের থানচির বিভিন্ন ঝিড়ি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে বিভিন্ন ঝিড়ি ঝর্নায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি টীম।সাম্প্রতিককালে দেশের বিভিন্ন গণমাধ্যমে থানচিতে বিভিন্ন ঝিড়ি ঝর্নায় পাথর উত্তোলনের কারনে পানির অভাবসহ হুমকির মুখে পরিবেশ, এমন আশংকায় সংবাদ প্রকাশিত হলে বৃহস্পতিবার থানচি উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তর পাথর উত্তোলন করে রাখা স্তুপ গুলিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ পাথর জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন থানচি উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী। এসময় বান্দরবান পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক ও জুনিয়র কেমিষ্ট মো. আবদুস ছালাম, থানচি থানার এএসআই মিটন দেসহ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।বান্দরবান পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক ও জুনিয়র কেমিষ্ট মো. আবদুস ছালাম বলেন, অভিযানে ১০হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। দুইটি পাথর ভাঙ্গার মেশিন ধংস করা হয়েছে। আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় উপজেলা প্রশাসন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর