দেশব্যাপী চলমান অরাজক পরিস্থিতি ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২৪ ৭:২৯ : অপরাহ্ণ 431 Views

দেশব্যাপী চলমান অরাজক পরিস্থিতি ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করে দেশকে স্থিতিশীল করতে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছে।বৃহস্পতিবার (৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘চলমান অরাজকতা,অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানগণ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।বৃহস্পতিবার সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনীর প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি,র‍্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন।

এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর