বাইশারীতে বিদ্যুতের আলোয় মিনিবার ফুটবল


সংবাদ প্রেরক:---- মুফিজুর রহমান নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রকাশের সময় :৫ ডিসেম্বর, ২০১৯ ১১:০৭ : পূর্বাহ্ণ 835 Views

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিদ্যুতের আলোয় বিজয় স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টূর্নামেন্ট’১৯ উদ্বোধন হয়েছে। ৪ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮টায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই টূর্নামেন্টটির উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, অব: সেনা সার্জেন্ট আব্দুল হামিদ, সাবেক ফুটবল খেলোয়াড় রেজাউল হক ভূট্টো, বাইশারী ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুফিজুর রহমান, ক্রীড়ানুরাগী শফিউল আলম প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে বাইশারী বাজার ফুটবল দলকে ১-০ গোলে জয়লাভ করে মোটর সাইকেল চালক ফুটবল দল। নকআউট প্রদ্ধতির এই টূর্ণামেন্টে ১৮টি দল অংশগ্রহন করেছে বলে জানিয়েছে আয়োজক কমিটির আহবায়ক আলী মোঃ ফয়সাল। তিনি জানান, ব্যতিক্রমধর্মী ফুটবল টূর্নামেন্টটি ব্যাপক সাড়া ফেলেছে বাইশারীর ফুটবল দর্শকদের।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর