শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

বাংলাদেশ কারাতে ফেডারেশনঃ এবার বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন ক্য শৈ হ্লা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২২ মার্চ, ২০২২ ২:১৪ : পূর্বাহ্ণ 394 Views

সাউথ এশিয়ান গেমসে নিয়মিত পদক আসে কারাতে গেমস থেকে।গত এসএ গেমসে তিনটি স্বর্ণ পদক এনে কারাতে গেমসে বেশ চমক সৃষ্টি করেছিল,আর সেই অর্জনের নেপথ্যে ছিলেন বাংলাদেশে কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈ হ্লা।যেকারনে ক্রীড়াবিদ ও সংগঠকদের আস্থাভাজন হিসাবে ফের এই ফেডারেশনের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পাচ্ছেন তিনি।

রোববার (২০ মার্চ) ছিল বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ায় শেষ দিন।ক্যশৈহ্লা গত মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।২০১৮ সালে তাকে সাবেক সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করতে হয়েছিল কিন্তু এবার তিনি বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছেন।

এ বিষয়ে কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈ হ্লা বলেন, ‘ বিগত বছরের মতো আগামী ৪ বছর দেশের কারাতে’কে আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার চেষ্টা থাকবে,এজন্য প্রয়োজন প্রশিক্ষণ ও পরিকল্পনা,আমি সেই লক্ষ্য নিয়ে কাজ করবো।’

ক্য শৈ হ্লা বাংলাদেশ কারাতে ফেডারেশনের দায়িত্ব ছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ আগস্ট ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা, ৬ অক্টোবর ট্যুরিস্ট পুলিশের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ আইজিপি ‘সম্মাননা স্মারক’ সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন পার্বত্য জেলার বান্দরবানের বাসিন্দা ও ক্রীড়া ব্যক্তিত্ব ক্যশৈহ্লা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর