শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

মুজিববর্ষে ঢাকায় আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৩২ : পূর্বাহ্ণ 481 Views

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা বলেন।

মোমেন বলেন, আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ম্যানপাওয়ার চুক্তি ও দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি রয়েছে। বাণিজ্য বৃদ্ধি, কানেকটিভিটি, শিপিং লাইনসহ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

মালদ্বীপে অবস্থিত দেশি ও বিদেশি সবাইকে সরকারি খরচে কোভিড টিকা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য আমরা ওই দেশে কিছু নার্স পাঠাবো।

আব্দুল্লা শহীদ কোভিড মহামারির মধ্যে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের কর্মীরা মালদ্বীপে অবদান রাখছে।

মালদ্বীপে যেসব বাংলাদেশি অনিবন্ধিত আছে তাদের নিবন্ধিত করা এবং যারা ফেরত আসতে চায় তাদের ফেরত আনার জন্য সহযোগিতার ওপর জোর দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের আমন্ত্রণে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী চার দিনের সফরে সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা এসেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর