বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতির ঘটনায় ৫২ জন কারাগারে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ এপ্রিল, ২০২৪ ৩:৪৫ : পূর্বাহ্ণ 504 Views

বান্দরবানের রুমা থানচিতে ডাকাতির ঘটনায় ৫২ জন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টা থকে ৪ টায় তিন দফায় তাদের বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোরা হলেন,থানচির ভান লাল বম, রোয়াংছড়ির ভানুনুন নুয়াম বম,থানচির জেমিনিউ বম,আমে লনচেও বম,রুমার ভানলাল দিক বম (৩০), সাইরাজ বম (২৫),রুয়ল কমলিয়ান বম (৫৫),গিলবার্ট বম(১৯),লাল রাম তিয়াম বম (৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০),নল থন বম (৫৫), পেনাল বম (৬৫),লাল মূন লিয়ান রম (২৮), জাসোয়া বম (৪৫),জৌনুন সাং বম (৪৫),বান লাল সম (৩৩),লালদাম লিয়ান বম (৩৬),রেম থন বম (৩০),সাপলিয়ান থাং বম (২১),লম জুয়েল লম (৫০),পাসুম বম (৪৪),লাল শাওসম বম (৩৭), বানরোয়াথ ময় বম (২৩),লাল রোয়াই বম (৫২), লাল কিমপার বম (৪০),লাল রোয়াই বম (৫২) লাল কিম পার (৪০) লাল রোয়াথ লন বম (৪৫) লাল প্লেং কিম বম (২৯) রৌসাং লিয়ান বম (৩০) লাল পাংপুই বম (২০) বারৌ সাং বম (৩০) লাল ইমানুয়েল বম (৪৩) লাল কিম সাং বম (২৫) সুনপার লিয়ান বম (৩৩) জেমস মিল্টন বম (৩৪) রাম থাম লিয়ান বম (১৯) মেলরী বম (২৬) জিং রোল এং বম (৩০) বান রিম কিম বম ( ৩৫) লেরী বম (২৩) নেমপেল বম (৩৮),লাল তানহকিম বম (৩০), পারঠা জোয়াল বম (১৯),লাল নুন কিম বম (২৫),লাল নুন রম (২৩), লাল নু এং বম (১৯),টিনা বম (১৯),লাল নুন জির বম (৩৩),জিংরেম ঙাক বম (২০),আলমন বম (২৩),ঙানইন কিম বম (৩০), লালসিংপার বম (২৬),শিউলি বম (২১)। তারা সকলেই থানচি ও রুমার বাসীন্দা।আদালত সূত্রে জানা যায়,রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি,মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুঠের ঘটানায় তিন দফায় ৫২ জনকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া এর আগে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওচিম বম ও ডাকাতিতে ব্যবহৃত জীপ গাড়ি চালক কফিল উদ্দিন সাগরকে কারাগারে পাঠানো হয়েছিল।বান্দরবান কোট পুলিশের পরিদর্শক একে ফজলু হক বিশেষয়টি নিশ্চিত করে দৈনিক জনকণ্ঠকে জানান,আদালতের নির্দেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর