শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

জুলাইয়ে এসেছে রেকর্ড ২০৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২২ ২:৫১ : অপরাহ্ণ 339 Views

চলতি অর্থবছরের প্রথম মাসে রেকর্ড পরিমানে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবছরের জুলাইয়ে দেশে ২০৯ কোটি ৬৯ লাখ (২ দশমিক শূন্য ৯ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন তাঁরা। দেশীয় মুদ্রায় যা ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা (ডলারের বিনিময় হার ৯৪ টাকা ৭০ পয়সা ধরে)। যা ২০২১-২০২২ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।

গত অর্থবছরের একই মাসে রেমিটেন্যান্স এসেছিল ১৮৭ কোটি ডলার। আর ২০২১-২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিছু ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। আবার ক্ষেত্র বিশেষে শর্ত আরোপ করা হয়েছে। আর সরকারও রেমিট্যান্সের প্রণোদনা বাড়ানোর পাশাপাশি নীতি সহায়তা দিয়ে যাচ্ছে। এখন ডলারের রেটও বেশি পাচ্ছে। এ ছাড়া গত মাসে ঈদুল আজহা ছিল, প্রবাসীরা পরিবারের ঈদ উৎসব সুন্দরভাবে পালনের জন্য তুলনামূলক বেশি অর্থ পাঠিয়েছেন। এসব কারণে রেমিট্যান্স বেড়েছে। আশা করছি, এ ধারা অব্যাহত থাকবে।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর