শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হলেন চট্টগ্রাম চেম্বারের মাহবুবুল আলম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩ আগস্ট, ২০২৩ ১:২৬ : পূর্বাহ্ণ 988 Views

২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআই’র (দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এবারই প্রথম চট্টগ্রামের কোনো ব্যবসায়ী এফবিসিসিআই সভাপতি হলেন।বুধবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

নতুন জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সভাপতি আমিন হেলালী, তিনি বর্তমানে এফবিসিসিআই সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন- সুনামগঞ্জ চেম্বারের খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বারের আনোয়ার সাদাত সরকার ও বাংলাদেশ চেম্বারের যশোদা জীবন দেবনাথ।

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশনের শমী কায়সার, মেইজ অ্যাসোসিয়েশনের রাশেদুল ইসলাম চৌধুরী (রনি) ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মুনির হোসেন।

দীর্ঘ ৬ বছর পর সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এফবিসিসিআই’র আংশিক নির্বাচন হয়। ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামে দুটি প্যানেল অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটযুদ্ধে অবতীর্ণ হয়। এতে সম্মিলিত পরিষদের ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের ৮ জন পরিচালক পদে নির্বাচিত হন। বুধবার নির্বাচিত পরিচালক ভোট দিয়ে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও ৬ জন সহসভাপতি নির্বাচন করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর