লামায় ট্রিপল মার্ডার : নিহত গৃহবধূর দুই দেবর ৩ দিনের রিমান্ডে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩০ মে, ২০২১ ৭:২৮ : পূর্বাহ্ণ 655 Views

বান্দরবানের লামা পৌরসভা এলাকার চাম্পাতলী গ্রামের কুয়েত প্রবাসীর স্ত্রী মাজেদাসহ দুই কন্যাকে খুনের নয় দিনের মাথায় দুই জনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।দ্বিতীয় ধাপে ব্যাপক জিজ্ঞাসাবাদে সন্দেহ সৃষ্টি হওয়ায় গত শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়।রিমান্ডের আসামীরা হলেন,নিহত গৃহবধূ মাজেদা বেগমের দুই দেবর আব্দুল খালেক ও মো.শাহ আলম।এরা উভয়ে চাম্পাতলী গ্রামের বাসিন্দা মৃত বাচা মিয়ার ছেলে ও প্রবাসী নুর মোহাম্মদের ছোট ভাই।সূত্র জানায়,গত শুক্রবার পৌরসভা এলাকার চম্পাতলী গ্রামের চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় পুলিশ নিহত মাজেদা বেগমের দুই দেবর আব্দুল খালেক ও শাহ আলমকে শুক্রবার সকালে স্বপরিবারে আটক করে থানায় নিয়ে যায়।সেখানে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শনিবার বিকালে আব্দুল খালেক ও শাহ আলমকে গ্রেফতার দেখিয়ে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ।শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালতের বিচারক।দুই জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান নিশ্চিত করেন।প্রসঙ্গত,গত ২১ মে রাতে লামা পৌসভা এলাকার চম্পাতলী গ্রামের কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগমসহ দুই কন্যার লাশ উদ্ধার করেন পুলিশ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর