রিসোর্ট মালিক বাবু কর্মকারসহ অপহরণ ২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১০ ডিসেম্বর, ২০২৫ ১:০০ : পূর্বাহ্ণ 134 Views

বান্দরবান শহরের কাছের একটি রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা।সোমবার (৮ ডিসেম্বর) রাতে নীলাচল এলাকায় মেঘদুয়ারি রিসোর্টে এ ঘটনা ঘটে।পুলিশ ও অপহৃত রিসোর্টের মালিক বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানায়, রাতে রিসোর্টের মালিক ও ম্যানেজার একটি মোটরসাইকেল যোগে বান্দরবান শহরে রওনা দেয়ার সময় তাদেরকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যান ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্তদল। তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে পড়ে রয়েছে।বেশ কিছুদিন ধরে রিসোর্টের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি গ্রুপ।বান্দরবানের পুলিশ সুপার মো.আবদুর রহমান জানান,ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ এবং তাদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর