শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

বান্দরবানে শত লিটার চোলাই মদ উদ্ধার : আটক ৩


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩ ফেব্রুয়ারি, ২০২০ ৩:০৭ : অপরাহ্ণ 805 Views

বান্দরবান সদরের সুয়ালক এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় অংচছিং মার্মা (৩৫),অংখ্যাই মার্মা (৩০),সা থোয়াই উ মার্মা (৫৩) নামের তিন মদ ব্যবসায়িকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাঁচা রাস্তার উপর তিন জন লোক দেশীয় তৈরী চোলাই মদ নিজেদের কাছে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে।পরে তাদের নিয়ে একই ইউনিয়নের পাড়া এলাকায় অভিযান চালিয়ে মদ উদ্ধার করে।

উদ্ধারকৃত মদের বাজার মূল্য ৩০ হাজার টাকা।আরো জানা গেছে, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়,তারা বিভিন্ন এলাকা হতে দেশীয় তৈরি চোলাই মদ সংগ্রহ করে তা দীর্ঘ দিন যাবৎ বান্দরবান,চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বান্দরবান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ,এইচ,এম তৌহিদ কবির বলেন,মাদকের বিরুদ্ধে বান্দরবান গোয়েন্দা শাখার এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর