শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

অসামাজিক কার্যকলাপ এবং মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার ৩


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৭ এপ্রিল, ২০২৩ ১:২৪ : পূর্বাহ্ণ 746 Views

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-২) মুক্তাগাছা এর অপারেশন এন্ড ইন্টিলিজেন্স শাখা অভিযান টাঙ্গাইলের ঘাটাইল গারোবাজার এলাকার অনিক নগর পার্কে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ এবং মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।এসময় চাকুরির প্রলোভনে এনে অসামাজিক কাজে বাধ্য করা দুই নারীকে উদ্ধার করা হয়েছে।গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পার্কের কটেজ রুম তল্লাশি করে মোঃ হামিদ আলী (কালাম) (৩০),নারায়নী বর্মন(৩৪), মোঃ নূর মোহাম্মদ (২৮) কে গ্রেফতার করে।এসময় পার্কের একটি রুম থেকে চাকুরি ও অন্যান্য প্রলোভনে এনে অসামাজিক কাজে বাধ্য করা দুই নারী মোছাঃ সোমা (২০) ও শান্তা ইসলাম (৩০) কে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে।

উদ্ধার হওয়া দুই নারী জানান, পার্কের ম্যনেজার মোঃ শাহজাহান ও মোঃ বাবলু শাহ তাহাদের ফুসলাইয়া ভালো চাকরি ও বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে পার্কে নিয়ে আসে এবং তাদেরকে অসামাজিক কার্যকলাপ করতে বাধ্যকরে।গ্রেফতারকৃত আসামীরা জানান, মোঃ শাহজাহান ও মোঃ বাবলু শাহ এর সহায়তায় টাঙ্গাইল জামালপুর, ময়মনসিংহসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় মেয়েদের কৌশলে নানা প্রলোভন দেখিয়ে এনে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়।

অভিযানে পার্কের ম্যানেজার মোঃ শাহজাহানের অফিসকক্ষ তল্লাশি করে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের ঘাটাইল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে এবং নারীদের ঘাটাইল থানা হেফাজতে দেয়া হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর