শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

সাপকে বিশ্বাস করা যায়,কিন্তু মওদুদকে নয়


প্রকাশের সময় :২১ জানুয়ারি, ২০১৮ ৬:১১ : পূর্বাহ্ণ 868 Views

নিজস্ব প্রতিবেদকঃ-যতই বেগম জিয়ার দুর্নীতির মামলা শেষের দিকে আসছে,ততই বিএনপির কোন্দল আর অবিশ্বাস দানা বেঁধে উঠছে।বেগম জিয়া দুর্নীতির মামলায় দন্ডিত হলে কোন কোন নেতা ডিগবাজি দেবেন তা নিয়ে দলের মধ্যেই চলছে কানাঘুষা।এর মধ্যে যারা নির্বাচন নিয়ে বেশি কথা বলছেন,সন্দেহের তীর তাঁদের দিকেই সবচেয়ে বেশি।সন্দেহের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন যারা একেবারে চুপ করে আছেন।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা দলের নেতাদের ‘কঠিন বার্তা’ দেওয়ার নির্দেশ দিয়েছেন।কঠিন বার্তা হলো,তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।বিএনপির নেতাদের মধ্যে একমাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলছেন।অন্যরা বলছেন,নানা ফাঁক ফোঁকর রেখে।২০ জানুয়ারি এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, ‘সুস্পষ্টভাবে নির্বাচন কালীন সরকারের ঘোষণা দিতে হবে।’ ব্যারিস্টার মওদুদ এর অন্য এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আগামী নির্বাচনে যেকোনো মূল্যে বিএনপি যাবে।আপনারা প্রস্তুতি নিন।‘ জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন কালে ব্যারিস্টার মওদুদ খালেদা জিয়াকে ‘আগামী দিনের প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করেন।বেগম জিয়াও ব্যারিস্টার মওদুদের ওই মন্তব্যে খুশি হতে পারেননি।উল্টো তিনি মওদুদকে ডেকে বলেছেন, ‘আমি যে তিন বারের প্রধানমন্ত্রী সেটি না বলে আপনি আগামী দিন নিয়ে ভাবছেন কেন? ’ব্যারিস্টার মওদুদ আহমেদের কথাবার্তা নিয়ে সন্দেহ প্রবল হচ্ছে।বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, ‘সাপকেও বিশ্বাস করা যায়,মওদুদকে নয়।’ এর কারণ ব্যাখ্যা করে ওই নেতা বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমেদ দলবল আর ডিগবাজিতে এক নম্বর রাজনীতিবিদ।‘ বিএনপির এই শীর্ষ নেতা মনে করেন, ‘আগামী নির্বাচনে মওদুদকে আটকে রাখা কঠিন হবে।’একাধিক সূত্র বলছে,তাঁর গুলশানের বাড়ি ফিরে পাওয়া এবং নোয়াখালীর আসনের জয়ের নিশ্চয়তার শর্তে তিনি দল ভেঙ্গে নির্বাচনে যেতে রাজি আছেন।এনিয়ে তাঁর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে বলেও খবর আছে বিএনপি নেতৃবৃন্দের কাছে।গত ১৯ জানুয়ারি ব্যরিস্টার মওদুদ আহমেদকে একজন জুনিয়র নেতা টেলিফোন করে একটি অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানান।কিন্তু ব্যারিস্টার মওদুদ জানান ব্যস্ততার জন্য তিনি অনুষ্ঠানে যেতে পারছেন না।এরপর মনঃক্ষুণ্ণ ওই তরুণ নেতা বলেন ‘স্যার আপনার বিএনপি কবে আত্নপ্রকাশ করেছে?বিরক্ত হয়ে ব্যারিস্টার মওদুদ ফোন রেখে দেন।বিএনপির একাধিক সূত্র বলছে, ‘ব্যারিস্টার মওদুদ একা নয়।বিএনপির অনেক সিনিয়র নেতাই এবার খালেদা জিয়াকে ফেলে যাবেন।দিন যত যাচ্ছে ততই এই তালিকা দীর্ঘ হচ্ছে।অনেক নেতাই এখন এলাকায় পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর