শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ মেগা প্রকল্প


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৫ জুন, ২০২১ ১২:২৩ : অপরাহ্ণ 391 Views

২০২১-২২ অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়ার শীর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের জন্য আগামী অর্থবছর বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১৮ হাজার ৪২৬ কোটি ১৬ লাখ টাকা।

প্রায় ৬ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ পাওয়া মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। তৃতীয় অবস্থানে রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্প। এ প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার ৫৩ কোটি ৯৮ লাখ টাকা।

চতুর্থ অবস্থানে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পে (লাইন-৬) বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা, পদ্মা সেতু রেল সংযোগ (প্রথম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩ হাজার ৮২৩ কোটি ৫১ লাখ টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে প্রায় ৩ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প পেয়েছে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩ হাজার ২২৭ কোটি ২০ লাখ টাকা, এক্সপানশন অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রকল্পে বরাদ্দ প্রায় ৩ হাজার ৫১ কোটি ১১ লাখ টাকা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২ হাজার ৮২৭ কোটি ৫২ লাখ টাকা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর