যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আযহা উদাযাপিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ জুন, ২০২৪ ১২:২৫ : পূর্বাহ্ণ 401 Views

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আযহার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ জুন) সকাল ৭টায় ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।এসময় শহরের হাজার হাজার মুসল্লি একইসাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন।এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মঈন।পরে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়,এছাড়া ও বিভিন্ন সময়ে বান্দরবানের বিভিন্ন মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়।নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো.শফিকুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর