শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

মানুষ আমি


মো. আলী আশরাফ মোল্লা প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০২০ ২:৪৬ : অপরাহ্ণ 581 Views

মানুষ আমি
নয় কোন যন্ত্র,নয় কোন দানব
আমারও মন আছে,প্রাণ আছে
বুঝতেই চাই না কেহ!

মানুষ আমি
নয় কোন অলৌকিক কিছু
দেহ আছে মাথা আছে
তাই বলেই কি অবিরাম চলতে হবে?

মানুষ আমি
নয় কোন দেবতা, নয় অন্য কিছু
কাউকে পূজা দেবো, কেউ আমায় দিবে
এই রকম লোক নয় আমি।

মানুষ আমি
নয় কোন সুপার হিরো
সব সমস্যার সমাধানে
নেই কোন আমার কাছে যাদু।

মানুষ আমি
নয় কোন ফেরেশতা
আমারও যে ভুলভ্রান্তি হতে পারে
এ কথা ভুলে গেলে চলবে কেমন করে!

মানুষ আমি
নয় কোন কুস্তিগীর পালোয়ান
এক নিমিষেই শেষ করবো
বহু দিন ধরে জমে থাকা সব জঞ্জাল!

মানুষ আমি
নয় কোন জীব জন্তুু
যেখানেই ডাকবে চলে যাবো
যা দিবে তাই গ্রহণ করবো
এ রকম মনুষ্য জীব নয় আমি।

মানুষ আমি
নয় কোন অন্য গ্রহের প্রাণী
হাত পা চোখ মুখ নাক সবই আছে
অথচ দেখতেই পাচ্ছো না তুমি।

মানুষ আমি
আশরাফুল মাখলুকাত
জগতের সৃষ্টির সেরা জীব
ভেবে চিন্তে কথা বলো, পথ চলো
অন্যায় অসঙ্গির বিরুদ্ধে
প্রতিরোধ করো
আর সত্যের সাথে পথ চলো।
তবেই মানুষ আমি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর