বান্দরবানে সেনা জোন আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :৫ মার্চ, ২০২৩ ২:৫৪ : পূর্বাহ্ণ 420 Views

বান্দরবানে সেনা রিজিয়ন ও জেলা পুলিশের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ মার্চ) সকালে বান্দরবান সেনা জোনের উদ্যোগে জোন মাঠ প্রাঙ্গনে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক, এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রীতি ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন করে ।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,সেনা জোনের জোন কমান্ডার লে.কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি।এছাড়াও সেনা জোন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।প্রীতি ক্রিকেট
ম্যাচটিতে দুইটি দল অংশগ্রহণ করে।চূড়ান্ত খেলায় বাংলাদেশ পুলিশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে।পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী দল ২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করতে সক্ষম হয়। ৬১ রানের বড় রানের ব্যবধানে বাংলাদেশ পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,সেনাবাহিনীর সর্বদা দেশ ও দশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি জনসাধারণ ও প্রশাসনের সাথে সুসম্পর্ক ও সম্প্রীতির উন্নয়নে কাজ করছে।এই টুর্নামেন্ট এর মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হলো।বর্তমানের মত ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর