কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩ মে, ২০২১ ৭:১৩ : অপরাহ্ণ 476 Views

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় এক কৃষকের পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শনিবার বিকেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে ইয়ারপুর এলাকায় জয়নাল আবেদীন নামের এক কৃষকের প্রায় দুই বিঘা পাকা ধান কেটে দিয়েছেন তিনি। এ সময় ধান কাটা আয়োজনে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

শনিবার বিকেলে ওই এলাকায় আকাঁ বাকা উচু রাস্তা দিয়ে কয়েক মাইল হেটে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ওই কৃষকের ধান কাটা শুরু করেন। এসময় জমির মালিক জয়নাল আবেদীন প্রতিমন্ত্রীকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ত্রাণ প্রতিমন্ত্রী নিজে ধান কাটায় স্থানীয় লোকজন ভীড় করেন ওই ধান খেতের আশেপাশে। প্রতিমন্ত্রীর প্রশাংসা করেন ওই এলাকার সর্বস্তরের লোকজন। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়ে ওই কৃষক শ্রমিক না পেয়ে ধান কাটতে না পারায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ থেকে শুনে তিনি ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর