শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে বান্দরবানে হয়ে গেলো কৃষি ঋণ মেলা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৪ : অপরাহ্ণ 541 Views

কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হলো কৃষি ঋণ মেলা।২০ ফেব্রয়ারি (সোমবার) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বান্দরবান সোনালী ব্যাংক লিমিটেড (লীড ব্যাংক) ও সকল তফসিলি ব্যাংকের আয়োজনে এই কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়।কৃষি ঋণ মেলা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রথমে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ১৪ টি ব্যাংকের স্টল পরিদর্শন করেন।পরে সম্প্রীতির মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বান্দরবান সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ইনচার্জ) ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,কৃষকরা হল একটি দেশের উন্নয়নের চাবিকাঠি।দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কৃষকরা ফসল উৎপাদন করে দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছে।এসময় জেলা প্রশাসক বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকল ব্যাংক থেকে কৃষকদের সহজ শর্তে ও হয়রানি ছাড়া কৃষি ঋণ অব্যাহত রাখার আহবান জানান এবং এই কৃষি ঋণ কৃষকদের জীবনমান উন্নয়নে ব্যাঁপক কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.লুৎফর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান এর উপ-পরিচালক এম এম শাহ নেয়াজসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও বিভিন্ন ব্যাংক এর কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে পর্যায়ে ৪৩ জন কৃষককে ৫৭ লক্ষ ২০হাজার টাকার কৃষি ঋণ এর চেক প্রদান করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর