শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

এলপিজির দাম কমলোঃ ১২ কেজির সিলিন্ডার এখন ১২০০


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৪ অক্টোবর, ২০২২ ৯:৩০ : অপরাহ্ণ 349 Views
এবার দাম কমেছে ১২ কেজির সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ৩৫ টাকা কমে হয়েছে ১ হাজার ২০০ টাকা। রোববার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে ভোক্তাপর্যায়ে নতুন এ দাম কার্যকর হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল নতুন দাম ঘোষণা করেন।এর আগে গত সেপ্টেম্বর মাসে ১৬ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের এলপিজি গ্যাসের দাম করা হয়েছিল ১ হাজার ২৩৫ টাকা। চলতি মাসে যা থেকে ৩৫ টাকা কমানো হয়েছে।

২০২১ সালের এপ্রিল মাসে দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে সমন্বয় করা হয় দাম।

বিইআরসি জানায়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০০ টাকা ১ পয়সা। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম কমিয়ে লিটারপ্রতি ৫৫ টাকা ৯২ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর